মুখ্যমন্ত্রীর তফসিলি জাতি - উপজাতির কল্যানে অগ্রণী ভুমিকা সন্ধ্যারানীর

14th March 2020 পশ্চিমবঙ্গ
মুখ্যমন্ত্রীর তফসিলি জাতি - উপজাতির কল্যানে অগ্রণী ভুমিকা সন্ধ্যারানীর


কলকাতাঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলি জাতি ও উপজাতির কল্যানের জন্য যে সকল কর্মসূচি গ্রহন করেছেন , সে গুলি বাস্তবায়িত করার জন্য অগ্রণী ভুমিকা নিতে চান রাজ্যের অনগ্রসর কল্যাণ বিষয়ক মন্ত্রী মাননীয়া সন্ধ্যারানী টুডু । গতকাল নবান্নতে West Bengal Tribal Advisory Council এর বৈঠক হয় । ১ এপ্রিল থেকে যুদ্ধকালীন তৎপরতায় ষাটোর্ধ্ব তফসিলি জাতি-উপজাতিদের এক হাজার টাকা করে পেনশন দিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হল। যাঁরা কোনও পেনশন পান না, তাঁরা মাসে এক হাজার টাকা করে ওই বার্ধক্যভাতা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে বয়স্কদের সহযোগিতা করা হবে। যাঁরা বিভিন্ন প্রকল্পে ৬০০ থেকে ৭৫০ টাকা করে পেনশন পেতেন, তাঁরাও ১ এপ্রিল থেকে এক হাজার টাকা করে পেনশন পাবেন। ১৮ লক্ষ তফসিলি জাতি ও চার লক্ষ তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিকে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে।

সন্ধ্যারানী টুডু পুরুলিয়াতে জনগণের মধ্যে " বাংলার গর্ব মমতা' কর্মসূচী আরম্ভ করে দিয়েছেন এবং সেখানকার জনগণের মধ্যে ব্যপক সাড়া পাওয়া যাচ্ছে । " দিদি কে বলো' কর্মসূচীর সাফল্যের ক্ষেত্রে মানবাজার এলাকাতে তাঁর ভুমিকা গুরুত্বপূর্ণ ছিল ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck