করোনা ‘দাওয়াই’: গোমূত্র ৫০০ টাকা লিটার, গোবরের কেজিও ৫০০ টাকা

18th March 2020 পশ্চিমবঙ্গ
করোনা ‘দাওয়াই’: গোমূত্র ৫০০ টাকা লিটার, গোবরের কেজিও ৫০০ টাকা


বকনার গোমূত্র ৫০০ টাকা লিটার, গোবর ৫০০ টাকা কেজি। সোমবার দুপুরে এমনই বিজ্ঞাপন সাজিয়ে করোনা প্রতিরোধের ‘দাওয়াই’ দিতে টেবিল সাজিয়ে বসেছিল এক যুবক। ডানকুনির দিল্লি রোডের ধারে এহেন ওষুধ বিক্রির পসরা দেখে তখন চক্ষু চড়কগাছ অনেকেরই। অনেকে আবার উৎসাহী হয়ে খোঁজখবর নিতে ভিড়ও করেছিলেন। বেশিরভাগই মুচকি হেসে ওই অস্থায়ী দোকান থেকে সরে পড়লেও এক দু’জনকে চেখে দেখতেও যে দেখা যায়নি, এমন নয়। পসার জমে উঠবে বলে যখন ভাবতে বসেছে করোনার সেই অভিনব ওষুধ বিক্রিকারী, তখনই পুলিস থেকে প্রশাসন, সকলেই তার খোঁজ করছে বলে খবর আসে। এরপরই পিঠ বাঁচাতে সেই গোবর, গোমূত্র ফেলে রেখে বেপাত্তা হয়ে যায় করোনার সেই ‘প্রতিষেধক ব্যবসায়ী’। কিন্তু দোকানে লালবাতি জ্বলে গেলে কি হবে, গুজবের ঠেলায় ততক্ষণে প্রশাসন আর পুলিসের ঘুম ছুটে গিয়েছে।
ডানকুনিরই বাসিন্দা ওই যুবক অবশ্য এই ব্যবসার মধ্যে আপত্তিকর কিছু খুঁজে পায়নি। তার বক্তব্য, একটি সংগঠন তো রীতিমতো সদস্যদের ডেকে গোমূত্র খাইয়েছে। তাঁরাই দাবি করেছিল, এতে করোনা ভাইরাস প্রতিরোধ করা যায়। আমার বাড়িতে অনেক গোরু। গোবর, গোমূত্র প্রচুর পরিমাণে আছে। তাই দোকান খুলে বসেছি। অনেকে খেয়েছেন এবং কিনেছেনও। আমি তো কাউকে বাধ্য করিনি। তাহলে দোষ কি হল!
এদিন যুবকটি রীতিমতো দামের তালিকা দিয়ে করোনা প্রতিরোধে গোমূত্র আর গোবরের গুণাগুনের বিজ্ঞাপনও দেওয়া হয়। বকনার গোমূত্র ৫০০ টাকা লিটার, গাই গোরুর ৪০০, জার্সির দাম একটু কম ৩০০ টাকা লিটার। গোবরও ৫০০ থেকে ৩০০ টাকা দর বেঁধে পসরা সাজিয়ে বসা দোকানে দুপুরের ভিড় ছিল চমকে দেওয়ার মতো। শেষপর্যন্ত ঘণ্টাখানেকের মধ্যে ব্যবসা গুটিয়ে গেলেও এই ঘটনা করোনা আতঙ্কের মধ্যে প্রশাসনের মাথাব্যথা বাড়িয়ে দিয়েছে।
ঘটনার কথা জেনে বিস্ময়ে মাছি গেলা অবস্থা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তীর। তিনি বলেন, ভাবা যায় না! ভয়াবহ সংক্রমণ হতে পারে। একবিংশ শতকেও মানুষ এ ধরনের গুজবে কান দেন, এটাই দুঃখজনক। আমরা সার্বিকভাবেই করোনা নিয়ে প্রচার করছি, ওই এলাকাতেও আলাদা প্রচার কর্মসূচি নেওয়া হবে। জেলা স্বাস্থ্য প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুসরণ করে যাবতীয় পদক্ষেপ করেছে। জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তুনু বন্দ্যোপাধ্যায় অবশ্য এর সঙ্গে রাজনীতির যোগ দেখছেন। তিনি বলেন, ওই যুবকের রাজনৈতিক পরিচয় আছে, আমরা জানতে পেরেছি। কুসংস্কার ছড়ানো একটি দলের তরফে দেশব্যাপী গোমূত্র নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। করোনা সংকটের পরিস্থিতিতে সমস্যা আরও জটিল করে তোলার ষড়যন্ত্র চলছে। ওই যুবক দলের সদস্য নয় বলে জানিয়েও গোটা ঘটনার সমর্থনই করেছেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু। তিনি বলেন, বিশ্বাসে মিল বস্তু, তর্কে বহুদূর..। মানুষের বিশ্বাসকে আমরা অবজ্ঞা করতে পারি না। ডানকুনি থানার পুলিস জানিয়েছে, ওই যুবককে খোঁজা হচ্ছে। গুজব প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ করা হবে।
করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ রবিবার রাতেই একধাপ চড়িয়ে দিয়েছিল উত্তরপাড়া পুরসভার আইসোলেশান ওয়ার্ড কর্তৃপক্ষ। সেখানে জ্বর-সর্দির উপসর্গ নিয়ে আসা দু’জনকে কলকাতায় রেফার করা হয়। সেই ঘটনা ছড়িয়ে পড়তেই করোনা আতঙ্ক আরও জাঁকিয়ে বসে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck