গোমূত্র অনেক বার খেয়েছি, ফের খাব! দিলীপ

18th March 2020 পশ্চিমবঙ্গ
গোমূত্র অনেক বার খেয়েছি, ফের খাব! দিলীপ


 à¦•রোনা ভাইরাস আটকাতে গোমূত্র খাওয়ানোর ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। দুটি ঘটনায় দু’‌জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে জোড়াসাঁকোর বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ডানকুনিতে গোমূত্র ও গোবর বিক্রি করছিল শেখ মামুদ আলি। তাকে গ্রেপ্তার করা হয় সেদিন রাতেই। সোমবার জোড়াবাগান ট্রাফিক গার্ডের হোমগার্ড পিন্টু প্রামাণিককে গোমূত্র খাওয়ানো হয়েছিল। মঙ্গলবার তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই তদন্তে কলকাতার বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। আবার মঙ্গলবারই গোমূত্র খাওয়ানোর ঘটনাও ঘটেছে রায়গঞ্জে।
গোমূত্র নিয়ে বুজরুকি ছড়ানো বন্ধ করেনি বিজেপি। সওয়াল করেছেন বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দিল্লিতে বলেছেন, ‘‌হিন্দুরা গোমূত্র চরণামৃত জ্ঞানে পান করে। আমি নিজে গোমূত্র খেয়েছি, আবার খাব। কেউ গোপনে খায়, কেউ সামনে খায়। বেশি হইচই হচ্ছে। বিজেপি–র বদনামের চেষ্টা চলছে।’‌ তারই দলের সাংসদ লকেট চ্যাটার্জি উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন, ‘‌বিজ্ঞানের ওপর ভরসা রাখা উচিত। করোনা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন। একজন বাঙালি বিজ্ঞানীও সেই দলে আছেন। আমি এ সব বিশ্বাস করি না। কোনও অবৈজ্ঞানিক পন্থা গ্রহণ করা উচিত নয়।’‌ বিজেপি নেতা অনুপম হাজরা বলেছেন, ‘‌করোনার সঙ্গে গোমূত্রের কোনও সম্পর্ক নেই।’‌ কটাক্ষ করে সাংসদ মানস ভুঁইয়া বলেছেন, ‘‌যারা এ সব বলছে তারা উন্মাদ। তাদের চিকিৎসক দেখানো উচিত। বিজেপি–র রাজ্য সভাপতির চিকিৎসা দরকার। কুসংস্কার ছড়িয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করার চেষ্টা চলছে।’‌ সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ‘‌এ সমস্তই অবৈজ্ঞানিক ব্যাপার, ফালতু কথাবার্তা।’‌ অথচ এই সমস্ত প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া যখন চলছে, তখনই গোমূত্র পান করানোর মতো কাজ ফের করল বিজেপি।
রায়গঞ্জে মঙ্গলবারই বিজেপি–র উদ্যোগে স্থানীয় গোশালা বাজারে গরুপুজো করার পাশাপাশি গোমূত্র পান করানো হয় স্থানীয় বাসিন্দাদের। বিজেপি–র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেছেন, ‘‌পঞ্চামৃতের অন্যতম গোমূত্র। একসময়ে ছাই দিয়ে দাঁত মাজা হত। গোবর দিয়ে ঘর লেপা হত। আধুনিক যুগেও অনেক রোগ গোমূত্র পানে ভাল হয়। আমরা জোর করিনি, মানুষ স্বেচ্ছায় গ্রহণ করেছে।’‌ বিজেপি–র উত্তর শহর মণ্ডল সভাপতি আর এক ধাপ এগিয়ে বিচিত্র কথা বলেছেন। তাঁর বক্তব্য, ‘‌প্রাচীন কাল থেকে ভাইরাস, ব্যাকটিরিয়া রোধে গোবর, গোমূত্র ব্যবহারের রীতি মেনেই কর্মসূচি হয়েছে।’‌ বিজেপি–র মহিলা মোর্চার টাউন সভাপতি অর্পিতা মিত্র বলেন, ‘‌আমাদের বিশ্বাস গোমূত্র পান করলে ভাইরাস থেকে মুক্তি মিলবে।’‌ প্যাকেট করে গোমূত্র ও গোবর বিক্রি করার জন্য ডানকুনির চাকুন্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ মামুদ আলিকে। ডানকুনিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সচেতনতার প্রচার হয়। বলা হয়, গোমূত্র পান করলে শরীরে অন্য অসুখ হবে। শেখ মামুদকে জেরা করছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। জানা গেছে, বাজেয়াপ্ত গোমূত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।‌ এই ঘটনায় দু’‌জন সংবাদমাধ্যমের কর্মীর খোঁজ চলছে। জোড়াবাগান ট্রাফিক গার্ডের ওই হোমগার্ড অভিযোগে বলেছেন, করোনা ভাইরাস হবে না এমন বুঝিয়ে তাঁকে গোমূত্র খাওয়ানো হয়েছিল। পরে বিষয়টি যে বুজরুকি, তা বুঝতে পেরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩টি ধারায় মামলা শুরু করেছে পুলিশ।‌‌‌‌‌‌‌





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck